| ছবি: অনলাইন |
গত ম্যাচে একাই লড়ে গিয়েছিলেন ওপেনার শারমিন আক্তার। ১৩৭ বলে করেছিলেন ৮১ রান। বাকিদের মধ্যে একজন ছাড়া কারওর স্কোর ৩০-ও স্পর্শ করেনি। এ ম্যাচেও সেই 'ধারাবাহিকতা' বজায় থাকল। মূল চরিত্র হিসেবে শুধু শারমিনের জায়গায় এলেন ফারজানা হক। গত ম্যাচে ব্যাট হাতে দাপট দেখিয়েছিলেন শারমিন, আজ লড়লেন ফারজানা।
ফারজানার ৯৫ বলে ৭১ রানের ইনিংসটা বাংলাদেশের ভাগ্য বদলাতে পারল না। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে লিঙ্কনে পাকিস্তানের কাছে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে সাত রানে হেরেছে বাংলাদেশ।
Post a Comment