বিএনপি দেশের নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, বলছেন দীপু মনি।

 

নেত্রকোনা সদর ও পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি। ছবি: আজকের ধ্বনি

বিএনপি দেশের নির্বাচনব্যবস্থা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি। মঙ্গলবার বিকেলে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে আয়োজিত সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ অভিযোগ করেন।

সন্ধ্যায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আতাউর রহমানকে সভাপতি ও হাফিজুর রহমান খানকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা কমিটি এবং অর্পিতা খানমকে সভাপতি ও টিটু দত্তকে সাধারণ সম্পাদক করে নেত্রকোনা পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। আতাউর রহমান জেলা আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং সাবেক সাংগঠনিক সম্পাদক। আর হাফিজুর রহমান খান জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। অর্পিতা খানম জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক। আর টিটু দত্ত জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget